উত্তরদিনাজপুর

মাছ রাঁধাকে কেন্দ্র করে ছেলের হাতে খুন বাবা

বাঁশ দিয়ে পিটিয়ে বাবাকে খুন করলো ছেলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বাহাড়াইল এলাকায়। জানা গেছে বেয়াড়া ছেলে বেলাকরে মাছ আনায় বাবা ভবেষ ঘোষ (৬০) রেগে গিয়ে ছেলেকে বলেন, এত বেলায় মাছ কে রাধবে? প্রতিবেশীদের মতে তখন মদ্যপ ছিল ছেলে প্রদীপ ঘোষ। শুনেই রেগেমেগে তেল বেগুনে জ্বলে ওঠে সে। উত্তর দেয় আমার বৌ রাধবে। তাতে আরও রেগে বাবা বলেন তোর বৌকে দিয়ে এত বেলায় মাছ রাধাবি তো অন্য কোথাও গিয়ে রাধা। বউ বুল্টিকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে চায় প্রদীপ। বাধা দেন ভবেশ। এবার রাগে উন্মত্ত হয়ে বাবাকে বাঁশ দিয়ে মাথায় বেশ কয়েকটা আঘাত করে প্রদীপ। আহত ভবেশবাবু কে নিয়ে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে বউমা আর শ্বাশুড়ি কিন্তু শেষ রক্ষা হয় নি। রাতে ভবেশবাবু মারা যান হাসপাতালে। প্রদীপকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালের বেডে পড়ে আছে একটা মৃতদেহ আর দুদিকে দুজন অসহায় নারী। একজনের স্বামী মারা গেছে আর আরেক জনের স্বামী বাবাকে হত্যার দায়ে গ্রেপ্তার হয়ে পুলিশি হেপাজতে আছে। সত্যিই নিষ্ঠুর নিয়তি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/oTD49O1QC6s